Skip to main content

Ridge Bangla

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ২ জন গুলিবিদ্ধ

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে আদালত চত্বরে ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় হাজিরা দিতে সহযোগীদের নিয়ে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়।

This post was viewed: 16

আরো পড়ুন