Ridge Bangla

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

এ সংক্রান্ত চিঠি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

একই দিনে ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন।

This post was viewed: 9

আরো পড়ুন