Skip to main content

Ridge Bangla

পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ছেলের ছুরিকাঘাতে এক বাবা নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরু উল্লাহ (৬৫) দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-ছেলের মধ্যে প্রায়শই পারিবারিক বিষয় নিয়ে কলহ লেগে থাকত। শনিবার বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে আব্দুল্লাহ তার বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরু উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে ওই পিতা নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল্লাহ পলাতক। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 20

আরো পড়ুন