Ridge Bangla

যেকোনো সময় বিস্ফোরণ, ক্যালিফোর্নিয়ায় ঘরবাড়ি ছাড়ল ৪০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানার রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের ঘটনায় বিস্ফোরণের আশঙ্কা দেখা দেওয়ায় প্রায় ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, গার্ডেন গ্রোভ শহরের একটি কারখানার বিশালাকার স্টোরেজ ট্যাংক অতিরিক্ত গরম হয়ে সেখান থেকে বিপজ্জনক রাসায়নিক গ্যাস বের হতে শুরু করে। ট্যাংকটিতে ৬ থেকে ৭ হাজার গ্যালন মিথাইল মেথাক্রাইলেট সংরক্ষিত ছিল, যা প্লাস্টিক ও বিমানযন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হতো।

পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে আশপাশের একাধিক এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, যেকোনো সময় ট্যাংকটি বিস্ফোরিত হতে পারে।

গার্ডেন গ্রোভ ফায়ার বিভাগের প্রধান ক্রেইগ কোভি বলেন, ট্যাংকটি কখন ফেটে যেতে পারে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন