Skip to main content

Ridge Bangla

রামিসা হত্যাকাণ্ডে এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা প্রধানমন্ত্রীর

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৩ মে) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আগামী এক মাসের মধ্যেই এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আর সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।”

তিনি বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং শিশু ও নারী নির্যাতনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, রামিসা হত্যাকাণ্ড সমাজের চরম নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নজরুলের আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। একইসঙ্গে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

This post was viewed: 27

আরো পড়ুন