Ridge Bangla

স্বামীর পাশে থাকতে পদত্যাগ করছেন তুলসি গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়ায় চিকিৎসা ও পাশে থাকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় তিনি ব্যক্তিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানান। আগামী ৩০ জুন তার দায়িত্বের শেষ দিন হওয়ার কথা রয়েছে।

পদত্যাগপত্রে গ্যাবার্ড বলেন, ‘আমার স্বামী আগামী কয়েক মাস কঠিন শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তাই তাকে পূর্ণ সমর্থন দিতে আপাতত জনসেবা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ডিএনআই হিসেবে দায়িত্ব পালনকালে গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর আকার ছোট করা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি (ডিইআই) কর্মসূচি বাতিল এবং প্রশাসনিক ব্যয় কমানোর উদ্যোগ রয়েছে। তার এসব পদক্ষেপের ফলে বছরে ৭০ কোটি ডলারের বেশি সাশ্রয় হয়েছে বলে দাবি করা হয়।

This post was viewed: 11

আরো পড়ুন