Ridge Bangla

আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত ১৬ কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ড রিলিজ

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন দুই সংস্থার ১৬ কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি বা ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের আকস্মিক পরিদর্শনে অনিয়ম ধরা পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া অনেকে নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত হয়েছেন বলেও দেখা যায়।

তাৎক্ষণিক বদলি হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ১৩ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে ড্রেজিং বিভাগের নয়জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের দুইজন, বন্দর ও পরিবহন বিভাগের একজন এবং হিসাব বিভাগের একজন রয়েছেন।

এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)-এর আরও তিনজন কর্মকর্তা-কর্মচারীকেও বদলি করা হয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন