Ridge Bangla

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইমন আহমেদ পায়েল নামে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে পৌর এলাকার পিঠালীতলা মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে কোমরের বেল্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ইমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান।

নিহত ইমন আহমেদ পায়েল শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা মহল্লার আশরাফুল হক সিলু মৌরিলের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শিবগঞ্জ পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

This post was viewed: 11

আরো পড়ুন