Ridge Bangla

হামে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে, যা প্রায় পাঁচশ ছুঁই ছুঁই।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন মারা যাওয়া ১১ শিশুর মধ্যে দুজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল। বাকি নয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪১৪ জনের।

এ সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

এ ছাড়া গত দুই মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৩ হাজার ৪১১ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সেখানে মারা গেছে ৫০ জন। অন্যদিকে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যাও ঢাকায় সর্বোচ্চ, ১৬০ জন।

This post was viewed: 7

আরো পড়ুন