Ridge Bangla

এক সপ্তাহে দেশের নদীতে ১৭টি মরদেহ উদ্ধার, ৩০২ জন গ্রেপ্তার

দেশের বিভিন্ন নদ-নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। একই সময়ে নদীপথে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ থেকে ২১ মে পর্যন্ত বিভিন্ন নদীপথে […]

মাদকবিরোধী অভিযানে হামলায় আহত ডিবি সদস্য, আটক ৪

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক ডিবি সদস্য গুরুতর আহত হওয়ার প্রেক্ষিতে চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহত ডিবি সদস্য মৃনালকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে […]

গাবতলীর হাটে ক্রেতাশূন্যতা, লোকসানের শঙ্কায় পশু ব্যবসায়ীরা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে দেশের বিভিন্ন জেলা থেকে গরু, মহিষ ও ছাগল নিয়ে জড়ো হয়েছেন শত শত ব্যাপারী। তবে হাটে এখনো আশানুরূপ ক্রেতা না আসায় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। বেচাকেনা জমে না ওঠায় লোকসানের শঙ্কা দেখা দিয়েছে তাদের মধ্যে। শুক্রবার (২২ মে) গাবতলী পশুর হাট ঘুরে দেখা যায়, হাটজুড়ে […]

খাল খনন কর্মসূচি দেশে সবুজ বিপ্লবের নতুন সূচনা করবে: ত্রাণমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের নতুন সূচনা করবে এবং এর মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। শুক্রবার (২২ মে) স্থানীয় জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, খালের পানি ব্যবহার করে মাছ চাষ বাড়লে মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য নতুনভাবে ফিরে আসবে। […]

হামে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই, উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে, যা প্রায় পাঁচশ ছুঁই ছুঁই। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা […]

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হামলায় এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে মসজিদ […]

খাগড়াছড়িতে পাহাড়ি দু’গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি দুটি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে একটি চায়না রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২১ মে) পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম […]

তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জামের মজুত নিশ্চিত করতে তাইওয়ানের কাছে প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সিনেটের এক শুনানিতে এ তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান হাং কাও। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস সাবকমিটি অন ডিফেন্সে তিনি বলেন, “এপিক ফিউরি” অভিযানের জন্য প্রয়োজনীয় গোলাবারুদের পর্যাপ্ততা নিশ্চিত করতেই আপাতত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সবার সহযোগিতা ও সচেতনতা থাকলে এবারের ঈদযাত্রা আগের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক হবে। শুক্রবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের […]

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুজন ইসলাম (৩২) বিএনপির কর্মী। তিনি বাহিরমাদী গ্রামের মহরম জোয়াদ্দারের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন […]

জাপানের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন করল মন্ত্রিসভা

জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সম্পাদিত এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রযুক্তি ও সরঞ্জাম […]

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চৌমুহনী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর […]

ঈদের আগে কমল মুরগি-ডিমের দাম, চড়া মাছের বাজার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের দামে। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমলেও মাছের বাজারে এখনো উচ্চমূল্য বজায় রয়েছে। শুক্রবার (২২ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক […]

ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররমে হবে ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথমটি শুরু হবে সকাল ৭টায়। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জানিয়েছে, পাঁচটি জামাতের জন্য ইমাম ও মুকাব্বিরদের দায়িত্ব চূড়ান্ত করা হয়েছে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। এতে মুকাব্বির হিসেবে উপস্থিত থাকবেন মসজিদের মুয়াজ্জিন […]

বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন রাশিয়ার, চলছে বিশাল সামরিক মহড়া

ইউক্রেন যুদ্ধ ও বাল্টিক অঞ্চলে উত্তেজনার মধ্যেই বেলারুশের ফিল্ড স্টোরেজ সুবিধায় পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। একই সঙ্গে দেশটি তাদের কৌশলগত পারমাণবিক সক্ষমতার প্রদর্শনীও চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে অংশ নেওয়া বেলারুশের ক্ষেপণাস্ত্র ইউনিট বর্তমানে তাদের শক্তিশালী ‘ইস্কান্দার এম’ ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বিশেষ পারমাণবিক যুদ্ধাস্ত্র গ্রহণ প্রশিক্ষণ নিচ্ছে। এর মধ্যে রয়েছে সামরিক যানে […]

চকরিয়ায় একদিনে তিনজনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পৃথক তিনটি ঘটনায় একদিনে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় হিটস্ট্রোক, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্র জানায়, সকালে চকরিয়া পৌরসভার আমানপাড়া এলাকায় শুঁটকি মাছ বিক্রির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনোয়ার হোসাইন (৬০) নামে এক ব্যবসায়ী। […]

উন্মুক্ত ২০০টি লিচু গাছ, লাগবে না টাকা

পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়া গ্রামে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক লিচু বাগান, যেখানে প্রায় ২০০টি গাছের লিচু যে কেউ বিনামূল্যে খেতে পারছেন। প্রায় ৮ বিঘা জমির এই বাগানে নেই কোনো পাহারাদার, নেই প্রবেশ নিষেধাজ্ঞা কিংবা টাকা নেওয়ার ব্যবস্থা। জ্যৈষ্ঠের তীব্র গরমে গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু। দূর থেকে আসা মানুষ থেকে শুরু করে স্থানীয় […]

কালবৈশাখীর তাণ্ডবে মাদারগঞ্জে বিদ্যুৎহীন লাখো মানুষ

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অন্তত ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে প্রায় এক লাখ মানুষ। বৃহস্পতিবার (২১ মে) সকালের ঝড়ের পর উপজেলার প্রায় ৪০টি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা শুক্রবার পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি। জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ […]

রামিসা হত্যার দায়ীদের বিচার হবে ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে দায়ীদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পল্লবীর বাসায় যান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এ সময় তিনি রামিসার বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী বলেন, “এই […]

চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটককে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে চেয়ারম্যানঘাটা এলাকার একটি ভবনের সিঁড়িঘর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের […]