Ridge Bangla

চট্টগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় পুলিশ-জনতা সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটককে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলের দিকে চেয়ারম্যানঘাটা এলাকার একটি ভবনের সিঁড়িঘর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানার পুলিশ। তবে অভিযুক্তকে ভবন থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ফেলে এবং অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ছোড়া এবং মাঝে মাঝে ফাঁকা গুলির ঘটনাও ঘটে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সাময়িকভাবে ভবনের ভেতরে অবস্থান নেন।

This post was viewed: 5

আরো পড়ুন