Ridge Bangla

আনসার বাহিনী কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াতেও বাহিনীটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে আয়োজিত ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ ও ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বন্দর, পার্বত্য অঞ্চল ও নগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুর্যোগকালেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিতেও কাজ করছেন। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

This post was viewed: 13

আরো পড়ুন