Ridge Bangla

মোংলায় দুই ট্রলারের সংঘর্ষে ৬ শ্রমিক নিখোঁজ

বাগেরহাটের মোংলা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৬ জন ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে মোংলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধার পাওয়া শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে কারখানার ছুটি শেষে শতাধিক শ্রমিক খেয়াঘাটে জড়ো হন। প্রায় ৫০ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার মোংলা ঘাট থেকে রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলার দুটি উল্টে গেলে নারী-পুরুষসহ অন্তত ২০ শ্রমিক নদীতে পড়ে যান।

স্থানীয়দের সহায়তায় অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো ৫ থেকে ৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়। স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজদের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।

This post was viewed: 8

আরো পড়ুন