গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়া তিনি স্থানীয়ভাবে ডিশ ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ফিরোজ কবিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করেও ইয়াবা উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পুলিশের অবস্থান স্পষ্ট। এ সময় তিনি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
This post was viewed: 9