Ridge Bangla

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার নরেন ধরের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে। এ ঘটনায় ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

This post was viewed: 12

আরো পড়ুন