Ridge Bangla

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক স্মিথ মারা গেছেন

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাইক স্মিথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সোমবার (১৮ মে) তার মৃত্যুর খবর প্রকাশের পর ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

এজবাস্টনে ওয়ারউইকশায়ার ও গ্ল্যামারগনের মধ্যকার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই সাবেক অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানান।

ডানহাতি এই ব্যাটার ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২৫টি টেস্টে তিনি দলের নেতৃত্ব দেন। ১৯৫৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে তার টেস্ট অভিষেক ঘটে। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরিতে ২ হাজার ২৭৮ রান সংগ্রহ করেন।

ঘরোয়া ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা ১৯ বছর খেলেছেন মাইক স্মিথ। ১৯৫৭ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি দলটির অধিনায়ক ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ৬৩৭ ম্যাচে মোট রান ৩৯ হাজার ৮৩২, যা ক্রিকেট ইতিহাসের অন্যতম সর্বোচ্চ রানের মধ্যে স্থান করে নিয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন