পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সৌদি আরবের উদ্দেশ্যে বুধবার (২০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন তিনি। পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
জামায়াত আমিরকে বিদায় জানাতে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপিসহ দলের উচ্চপদস্থ নেতৃবৃন্দ।
This post was viewed: 11