Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে বছরে ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি চীনের

যুক্তরাষ্ট্র থেকে বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলারের কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে চীন। সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে এমন খবর জানিয়েছে হোয়াইট হাউস।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের তথ্যমতে, ২০২৮ সাল পর্যন্ত এই ক্রয় কার্যক্রম চলবে। নতুন চুক্তির আওতায় চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানির পরিমাণ আরও বাড়াবে। পাশাপাশি মার্কিন গরুর মাংসের বাজার পুনরায় উন্মুক্ত করা হবে এবং বার্ড-ফ্লুমুক্ত অঙ্গরাজ্যগুলো থেকে আবারও পোলট্রি আমদানি শুরু করবে বেইজিং।

এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে দুই দেশ ‘ইউএস-চায়না বোর্ড অব ট্রেড’ ও ‘ইউএস-চায়না বোর্ড অব ইনভেস্টমেন্ট’ নামে দুটি নতুন সংস্থা গঠনে সম্মত হয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি চীন। দুই নেতার বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য নিয়ে আলোচনা হলেও তাইওয়ান এবং ইরান-ইসরায়েল যুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়গুলো তুলনামূলকভাবে এড়িয়ে যাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন