Ridge Bangla

র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, র‍্যাবের নাম পরিবর্তনের বিষয়টি সরকারের চিন্তাভাবনায় রয়েছে। একটি নতুন ফোর্সের নাম পরিবর্তন বা নতুনভাবে গঠন করা হলে হয়তো যুক্তরাষ্ট্র তাদের দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাবের জন্য নতুন আইন করা হচ্ছে। সেখানে তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, “আগামী দিনে র‍্যাব মানবাধিকারকে সম্পূর্ণভাবে সমুন্নত রেখেই তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে, আমরা এমনটাই আশা করছি।” এই বিষয়ে আরও স্বচ্ছতা আনতে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, উক্ত আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে।

র‍্যাবের নাম পরিবর্তন করা হবে কি না কিংবা নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি বিস্তর চিন্তাভাবনার বিষয়, যা সরকার বিবেচনা করছে।

উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের তৎকালীন সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

This post was viewed: 6

আরো পড়ুন