Ridge Bangla

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৯০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান উন্নয়ন ও ড্রেনেজ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে আগামী ডিসেম্বরের মধ্যেই নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে আসবে।

শনিবার (১৬ মে) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। নগরীর খাল, নদী ও জলপ্রবাহের মুখগুলোতে ড্রেজিং এবং পরিষ্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আধুনিক স্লুইস গেট স্থাপন করা হচ্ছে, যাতে জোয়ার-ভাটার সময় স্বয়ংক্রিয়ভাবে পানি নিয়ন্ত্রণ করা যায়।

তিনি বলেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান ও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সমস্যা অত্যন্ত জটিল। তবুও পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, সিডিএ ও বন্দর কর্তৃপক্ষ একযোগে কাজ করছে।

This post was viewed: 4

আরো পড়ুন