জনগণ চাইলে তাদের দাবি অনুযায়ী কুমিল্লাকে বিভাগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের উদ্বোধন ও একদিনের সংক্ষিপ্ত সফরে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রাকালে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি।
পর্যায়ক্রমে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখে। ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইমাম-মোয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা যার উৎকৃষ্ট উদাহরণ।
This post was viewed: 31