Skip to main content

Ridge Bangla

রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন লাশের সাত খণ্ড উদ্ধার

পলিথিনে মোড়ানো অবস্থায় রাজধানীর মুগদা থেকে মাথাবিহীন অজ্ঞাত পরিচয়ের লাশের খণ্ডিত সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত উদ্ধারকৃত খণ্ডগুলো কার দেহের, সেই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এগুলো পুরুষের লাশের খণ্ডিত অংশ।

রোববার (১৭ মে) বিকেলে মান্ডা এলাকার আব্দুল গনি রোডের ‘শাহনাজ ভিলা’ থেকে খণ্ডিত লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত ওই ব্যক্তিকে হয়তো দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করেছে। এরপর প্রমাণ লোপাটে মরদেহ খণ্ড-বিখণ্ড করে এই এলাকায় ফেলে গেছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ বলেছেন, উদ্ধারকৃত লাশের খণ্ডগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলমান।

তিনি জানান, শাহনাজ ভিলার বেজমেন্টের নিচে পলিথিনে মোড়ানো সন্দেহভাজন কিছু দেখে স্থানীয়রা মুগদা থানায় খবর পাঠায়। পরে পুলিশ সেখানে গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত লাশের দেহাবশেষ উদ্ধার করে।

This post was viewed: 33

আরো পড়ুন