Skip to main content

Ridge Bangla

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসন অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার পাশাপাশি তথ্য গোপন ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের দুটি দরজায় নতুন তালা ঝুলিয়ে দেন এবং রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজিলাতুন্নেছা হল সংসদের সাধারণ সম্পাদক ফারজানা তাবাসসুম বলেন, ১২ মে সংঘটিত ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার পর নারী শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। তবে সময়সীমা শেষ হলেও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি।

শিক্ষার্থীদের দাবি, ঘটনার পরদিন ১৩ মে উপাচার্য প্রথমে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে স্বাক্ষর করলেও পরে প্রশাসন তা অস্বীকার করে। তারা প্রশাসনের এমন আচরণকে ‘অসততা’ ও শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন।

শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

This post was viewed: 31

আরো পড়ুন