Ridge Bangla

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (১৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ মে ভোরে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিল।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করবে দলটি। ৩১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের কর্মসূচিও রয়েছে। একইসঙ্গে জেলা, মহানগর ও স্থানীয় ইউনিটগুলো নিজ নিজ এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও মানবিক সহায়তা কার্যক্রম পালন করবে।

This post was viewed: 6

আরো পড়ুন