Ridge Bangla

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস।

রোববার (১৭ মে) সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে হজ ও ঈদুল আজহার আনুষ্ঠানিক সময়সূচিও নির্ধারিত হলো।

সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এসব দেশের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৭ মে কোরবানির ঈদ উদযাপিত হবে।

তবে ব্রুনেইতে ঈদুল আজহা পালিত হবে একদিন পরে, অর্থাৎ ২৮ মে। দেশটির আকাশে চাঁদ দেখার ভিন্নতার কারণে এ পার্থক্য তৈরি হয়েছে।

এদিকে বাংলাদেশে এখনো ঈদের তারিখ চূড়ান্ত হয়নি। আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সভাটি বাদ মাগরিব বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানাতে অনুরোধ করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন