Ridge Bangla

বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ

যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২ ও ৩ জুন ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক শুরু হয়। এতে উভয় দেশের কূটনীতিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন। এর আগে গত ১৬ এপ্রিল দেশ দুটির সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। পরে তা কয়েক দফায় বাড়ানো হয়।

তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে সহিংসতা পুরোপুরি থামেনি। বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলার বিপরীতে পাল্টা ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিহত এবং প্রায় নয় হাজার মানুষ আহত হয়েছেন।

This post was viewed: 6

আরো পড়ুন