Ridge Bangla

ট্রেনে আজ বিক্রি হচ্ছে ২৬ মে’র অগ্রিম টিকিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ শনিবার (১৬ মে) ২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনের মাধ্যমে যাত্রীরা নির্ধারিত সময় অনুযায়ী টিকিট সংগ্রহ করছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে মোট পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়। আগামী ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র টিকিট।

ঈদযাত্রায় যাত্রী ব্যবস্থাপনা ও চাপ নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। একই সঙ্গে ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ডযোগ্য নয় বলেও জানানো হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন