Ridge Bangla

নিখোঁজের ১০ দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক নারী ও তার চার বছরের মেয়ের মরদেহ ১০ দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কালিতলা যতিনবদ্দি এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, একটি কুকুর মাটি খুঁড়ে মরদেহের অংশ বাইরে নিয়ে এলে বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে প্রথমে জাহানারা বেগমের মরদেহ উদ্ধার করে। তার বুকের নিচে চাপা অবস্থায় পাওয়া যায় চার বছরের শিশু সামিয়া আক্তারের মরদেহ।

নিহতদের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কর্ণসোনা গ্রামে। পরিবারের সদস্যদের দাবি, গত ৪ মে এক আত্মীয়ের অনুষ্ঠানে যাওয়ার পর থেকে মা-মেয়ে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।

নিহত জাহানারার স্বামী আমজাদ শেখের অভিযোগ, ইটভাটায় কাজ করার সময় তার স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয় এবং সেই ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

পুলিশ জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন