Ridge Bangla

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে সাজসজ্জার পাশাপাশি প্রচারণা ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর চাঁদপুর পৌঁছে শাহরাস্তি ও সদর উপজেলায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। সফরকালে নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সবশেষে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

This post was viewed: 6

আরো পড়ুন