Ridge Bangla

বলিভিয়ায় বিস্ফোরণ-সংঘর্ষে উত্তাল পরিস্থিতি, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

বলিভিয়ার রাজধানী লা পাজে খনি শ্রমিকদের সঙ্গে পুলিশের ভয়াবহ সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামা বিক্ষোভকারীরা মধ্যপন্থি প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করেছেন।

শুক্রবার (১৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় চত্বর প্লাজা মুরিয়োতে বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ডিনামাইট সদৃশ বিস্ফোরক নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পুরো এলাকা ধোঁয়া ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। আন্দোলনকারীদের সঙ্গে খনি শ্রমিক, কৃষক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরাও যোগ দেন।

বিক্ষোভকারীরা খনি আইন সংস্কার, বিস্ফোরক ব্যবহারে অধিক অধিকার এবং জ্বালানি খাতে নীতিগত পরিবর্তনের দাবি জানাচ্ছেন। দেশটিতে ডলার সংকট ও জ্বালানি ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট পাজ বাজারমুখী সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। তবে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটে তার বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে।

This post was viewed: 6

আরো পড়ুন