Skip to main content

Ridge Bangla

গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৫ জনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেওয়ারিস পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে গত এক সপ্তাহে পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, তারা জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ এপ্রিল উপজেলার কঞ্চিবাড়ী ও ছাপড়হাটী ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি পাগলা কুকুর নারী-শিশুসহ বহু মানুষকে কামড়ে আহত করে। পরে আহতদের গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অনেকেই প্রথমে স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও প্রাথমিক চিকিৎসা নেন।

নিহতরা হলেন সুলতানা বেগম, নন্দ রানী, ফুলু মিয়া, আফরোজা বেগম ও রতনেশ্বর কুমার। তাদের মধ্যে কয়েকজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা বাড়িতে মারা যান।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিস কুকুরের সংখ্যা বেড়ে গেলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে জনমনে আতঙ্ক বাড়ছে।

This post was viewed: 15

আরো পড়ুন