Ridge Bangla

যানজট নিরসনে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রীর দ্রুত পদক্ষেপের নির্দেশ

রাজধানী ঢাকার তীব্র যানজট ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে জরুরি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বর্তমান সরকারের উদ্যোগে ঢাকার যানজট নিরসনে এটি দ্বিতীয় বিশেষ সভা। বৈঠকে রাজধানীর সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন সমন্বয়, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়ন এবং নাগরিক ভোগান্তি কমাতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালু এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেলপথ ও নৌপরিবহন খাতের দায়িত্বশীল মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন রাজধানীর চলমান উন্নয়ন কার্যক্রম ও ট্রাফিক পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করেন।

This post was viewed: 4

আরো পড়ুন