Ridge Bangla

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল ‘নীল প্যানেল’ নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ সদস্যের একটি পদে বিজয় অর্জন করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এর আগে ১৩ ও ১৪ মে দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়েছে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সহসভাপতি পদে জয় পেয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।

সদস্য পদে বিজয়ী হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

This post was viewed: 6

আরো পড়ুন