Skip to main content

Ridge Bangla

টিকটকের ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

টিকটক করতে গিয়ে গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। গত বুধবার (১৩ মে) রাত নয়টার পর গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজীপুরের ওই রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইনে নির্মিত হওয়ায় বিভিন্ন সময় টিকটকার থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটররা এখানে এসে ভিডিও তৈরি করেন। রাতেও এখানে আলো থাকার সুবাদে অনেকে আসেন।

বুধবার রাতের ওই ঘটনার সময় নিহত দুইজন রেললাইনের ওপর বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই কাটা পড়ে তারা প্রাণ হারান।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন