Ridge Bangla

কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বন্ধ হচ্ছে পাঁচ আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিনের অনিয়ম ও উচ্চ খেলাপি ঋণের কারণে পাঁচটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৪ থেকে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়ার পর অবসায়ন প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিকভাবে এ খাতে সরকারের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে আমানতকারীদের অর্থ ফেরতে ব্যর্থতা, উচ্চ খেলাপি ঋণসহ মূলধন ঘাটতির ভিত্তিতে গত বছর ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে ‘অপরিচালনযোগ্য’ হিসেবে চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সংকটে থাকা এই ৯টি আর্থিক প্রতিষ্ঠানে মোট আমানতের পরিমাণ ১৫ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ আটকে রয়েছে সাধারণ আমানতকারীদের।

This post was viewed: 7

আরো পড়ুন