Ridge Bangla

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমান্বয়ে ‘সোলার প্ল্যান্ট’ স্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।

বুধবার (১৩ মে) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সৌরবিদ্যুৎ প্রকল্প-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার জট কমাতে সরকার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৬০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহার বাড়বে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতে সাশ্রয় নিশ্চিত হবে।

This post was viewed: 17

আরো পড়ুন