Ridge Bangla

ইরানে ৪.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে

ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে কম্পন ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র। স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। তুলনামূলকভাবে অগভীর হওয়ায় পার্শ্ববর্তী এলাকায় কম্পনের মাত্রা বেশি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ৪১ কিলোমিটার দূরে এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের কারণে তেহরানের পূর্বাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং মাজান্দারান প্রদেশের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

This post was viewed: 6

আরো পড়ুন