Ridge Bangla

ভিন্নধর্মী গান গেয়ে আলোচনায় ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক হাবিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন। সম্প্রতি তার গাওয়া কয়েকটি গান ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া, প্রশংসা ও হাস্যরস।

শাহ আব্দুল করিম, জেমস এবং ফজলুর রহমান বাবুর জনপ্রিয় নানা গান নিজের ভিন্নধর্মী কণ্ঠে পরিবেশন করে তিনি আলোচনায় আসেন। তার গাওয়া গানগুলোর ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ে আগ্রহ।

ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপকের গানের প্রশংসা করে লেখেন, তার কণ্ঠে গানগুলো অসাধারণ লেগেছে। জেমসের ‘পাগলা হাওয়া’ গানটির প্রশংসা করে টাইটানিক সিনেমার গান শোনার আগ্রহ প্রকাশ করেন।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। অনেকেই তার গানের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করছেন। এ বিষয়ে অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ডিজিটাল কনটেন্টে প্রশংসা ও সমালোচনা দুটিই স্বাভাবিক। ট্রল কিংবা হাসির ইমোজিও কনটেন্টের ভিউ ও এনগেজমেন্ট বাড়াতে ভূমিকা রাখে।

তিনি জানান, গান প্রকাশের পর তার ফেসবুক রিলসে দর্শকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই মধ্যে তিনি একাধিক ক্রিয়েটর ব্যাজও পেয়েছেন। সমালোচনায় হতাশ না হয়ে নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান এই ঢাবি অধ্যাপক।

This post was viewed: 10

আরো পড়ুন