মধ্যপ্রাচ্যে চলমান ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরাইল জোটের যুদ্ধের উত্তেজনার প্রভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়ায় বিশ্বব্যাপী তেলের মজুত দ্রুত কমছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, চলমান অচলাবস্থার কারণে ২০২৬ সালে বৈশ্বিক তেল সরবরাহ দৈনিক প্রায় ৩৯ লাখ ব্যারেল কমে যেতে পারে। একই সময়ে বিশ্বে তেলের চাহিদা প্রতিদিন প্রায় ৪ লাখ ২০ হাজার ব্যারেল কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আইইএ জানিয়েছে, সরবরাহ হ্রাসের মাত্রা চাহিদা কমার তুলনায় অনেক বেশি হওয়ায় বৈশ্বিক তেলের মজুত রেকর্ড গতিতে কমছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে।
This post was viewed: 39