Ridge Bangla

সন্ধ্যার মধ্যে ৯টি জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাতের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হতে পারে। এ পরিস্থিতিতে বুধবার (১৩ মে) সন্ধ্যার মধ্যেই দেশের ৯ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নীলফামারীর রাজারহাটে। এছাড়া নেত্রকোণা, দিনাজপুর, রংপুর ও শ্রীমঙ্গলসহ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী ও যশোরে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

This post was viewed: 9

আরো পড়ুন