Ridge Bangla

রাজধানীর সড়কে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা

রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। ইতোমধ্যে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে এসব ক্যামেরা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্তত ৩০টি স্থানে এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ডিএমপি জানিয়েছে, গত এক সপ্তাহেই এআই ক্যামেরার মাধ্যমে ৩ শতাধিক ট্রাফিক মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর কাওরান বাজার, গুলশান ও বিজয় স্মরণীসহ বিভিন্ন এলাকায় স্থাপিত ক্যামেরাগুলো ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা তাৎক্ষণিক শনাক্ত করতে সক্ষম।

পুলিশ সূত্রে জানা যায়, এআই প্রযুক্তি ব্যবহার করে লাল বাতি অমান্য, জেব্রা ক্রসিং দখল, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ অন্তত ছয় ধরনের আইনভঙ্গ শনাক্ত করা হচ্ছে।

একই সঙ্গে বিআরটিএর ডাটাবেইসের মাধ্যমে যানবাহনের রেজিস্ট্রেশন, লাইসেন্স ও কাগজপত্রের মেয়াদও যাচাই করা যাচ্ছে। আইন ভঙ্গের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে এবং গাড়ির মালিকের মোবাইলে এসএমএস ও নোটিশ পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে সমন বা গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে।

This post was viewed: 16

আরো পড়ুন