Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সময় আলোচনা হয়।

সোমবার (১১ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাক্ষাৎকালে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা দেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শিল্প খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন তারা।

বৈঠকে রপ্তানি আয় বৃদ্ধি, নতুন বাজার সম্প্রসারণ, শ্রমিক কল্যাণ, উৎপাদন ব্যয় এবং শিল্পখাতের টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী এ সময় দেশের অর্থনীতিতে তৈরি পোশাক শিল্পের অবদানের প্রশংসা করেন এবং শিল্পের অগ্রগতি ও রপ্তানি বৃদ্ধিতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

This post was viewed: 6

আরো পড়ুন