Skip to main content

Ridge Bangla

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা: অর্থমন্ত্রী

আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য এ দুই খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সোমবার (১১ মে) রাজধানীর গুলশানে দৈনিক বণিক বার্তার আয়োজনে ‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে […]

মেগা প্রকল্পের ঋণের বোঝা এখন জনগণের কাঁধে: প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে অস্বাভাবিক ব্যয় ও দুর্নীতির কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীত সরকারের অনিয়ম ও লুটপাটের কারণে সৃষ্ট ঋণের ভার এখন দেশের ২০ কোটি মানুষের ওপর চাপছে। সোমবার (১১ মে) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। […]

একীভূত করা হচ্ছে ঢাকা মহানগর পুলিশের দুই ইউনিটকে

জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে কাজ করা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) একীভূত করে নতুন ইউনিট গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন ইউনিটের নাম রাখা হয়েছে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)। পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন ইউনিটের প্রধান হবেন একজন অতিরিক্ত আইজিপি। সিটিটিসি […]

চুরির সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাজশাহীর কাজলা এলাকায় চুরির সন্দেহে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। বর্বর এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার তুষার (৩৫) মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, একটি বাসার জানালার থাইগ্লাস চুরির অভিযোগে তাকে আটক করে কয়েকজন যুবক। পরে গাছের সঙ্গে বেঁধে বাঁশ […]

রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, যে অপরাধী তাকে অপরাধী হিসেবেই গণ্য করতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশকে কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব দেখে থেমে না যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে হবে এবং অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। সোমবার (১১ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা […]

ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণ চাষিদের জীবনমান উন্নয়নবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের […]

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি বাণিজ্যের সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সময় আলোচনা হয়। সোমবার (১১ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। […]

বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ শুভেন্দু সরকারের

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ সোমবার (১১ মে) পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে […]

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সারাদেশে রোগটির উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। আজ সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। […]

বালেন্দ্র শাহের সিদ্ধান্তে বিপাকে ভারত

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর কঠোর অবস্থানের কারণে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর স্থগিত হয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। সোমবার (১১ মে) তার দুই দিনের নেপাল সফরে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ভারত অন্যান্য ব্যস্ততার কথা জানিয়ে সফর পিছিয়ে দেয়। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ পররাষ্ট্রমন্ত্রীর নিচের পদমর্যাদার বিদেশি কর্মকর্তাদের […]

হাইকোর্টের ঐতিহাসিক রায়, প্রকাশ করা যাবে না গর্ভের ভ্রূণের লিঙ্গ

গর্ভে থাকা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধ করতে ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না। আজ সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে […]

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, যেসব শিশুকে সম্প্রতি হামের টিকা দেওয়া হয়েছে, তাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। সোমবার (১১ মে) বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে […]

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) পদত্যাগ করেছেন। আজ সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন। ফেসবুক পোস্টে মোনামি জানান, তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা না থাকলেও ২০২৪ সালের […]

শার্শায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)। পুলিশ জানায়, শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির জন্য তোফাজ্জেল […]

মাদকাসক্ত ছেলের হামলায় প্রাণ গেল মায়ের, আহত বাবা-বোন

ফেনীর দাগনভূঞা উপজেলা এলাকায় পারিবারিক বিষয় নিয়ে তর্কের জেরে মাদকাসক্ত ছেলের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ও মেয়ে। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) রাতে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছেলের হামলায় প্রাণ হারান লাকি আক্তার (৪০)। আহতদের মধ্যে রয়েছেন তার স্বামী মো. […]

ঈশ্বরদীতে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

পাবনার ঈশ্বরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে […]

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দুই লাখ ছাড়াল

ইংলিশ চ্যানেল অতিক্রম করে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর মোট সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ২০১৮ সাল থেকে এ ধরনের তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর সর্বশেষ শুক্রবার আরও ৭০ জন অভিবাসী দেশটিতে পৌঁছালে সংখ্যাটি দুই লাখের ঘর অতিক্রম করে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, শুক্রবার পৌঁছানো ৭০ জন অভিবাসীকে হিসাবে ধরে চলতি বছরে দেশটিতে মোট আগমন […]

লালপুরে বিদেশি নাগরিক হেনস্তা, আটক ২

নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিকের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার বাসিন্দা। অপর আটক ব্যক্তি রাসেলকে জিজ্ঞাসাবাদ ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। লালপুর থানার ওসি মো. […]

হাডুডু: গ্রামীণ বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য

হাডুডু বা কাবাডি গ্রামীণ বাংলার এক প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা, যা একসময় গ্রামের মানুষের আনন্দ-উৎসবের অন্যতম প্রধান মাধ্যম ছিল। এটি শুধু একটি খেলা নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে পরিচিত এবং উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী ক্রীড়া। বর্তমানে আন্তর্জাতিকভাবে কাবাডি নামে পরিচিত এই খেলা দক্ষিণ এশিয়ান গেমসেও অন্তর্ভুক্ত হয়েছে। তবে […]

মধ্যরাতে মিয়ানমারে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের বিভিন্ন এলাকা

মিয়ানমারে মাঝরাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও। বিশেষ করে চট্টগ্রামসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় কয়েক সেকেন্ড ধরে মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর […]