Ridge Bangla

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) পদত্যাগ করেছেন। আজ সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।

ফেসবুক পোস্টে মোনামি জানান, তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা না থাকলেও ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর সাইফুদ্দীন আহমদের আহ্বানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন ও প্রত্যাশা থেকে বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য কাজ করার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেছেন। একই সঙ্গে প্রক্টর সাইফুদ্দীন আহমদের নেতৃত্ব, ধৈর্য ও শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণের প্রশংসাও করেন।

মোনামি তার পোস্টে উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ের কঠিন পরিস্থিতিতে প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছে।

পোস্টের শেষে তিনি নতুন প্রক্টর ও তার টিমের সফলতা কামনা করেন।

This post was viewed: 5

আরো পড়ুন