Ridge Bangla

শার্শায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার গিলাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

পুলিশ জানায়, শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির জন্য তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারে যাচ্ছিলেন। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

This post was viewed: 4

আরো পড়ুন