বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো তথ্যে এ কথা জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশকে দুর্নীতিমুক্ত করতে করণীয় বিষয়াদি নিয়ে উভয়ের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
This post was viewed: 4