জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ সম্ভাব্য তারিখের তথ্য দিয়েছেন।
বুধবার (৬ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আরব জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান ইউনিয়নের সদস্য আল জারওয়ানের মতে, জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে রোববার রাত ১২টা ১ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আকাশে দেখা যেতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ১৮ মে থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন এবং পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
This post was viewed: 6