Ridge Bangla

‘পুশইন’ ঠেকাতে সীমান্তে কড়া নজরদারির নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কায় বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (৬ মে) চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়তে পারে- এমন আশঙ্কা থেকেই সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “পুশইন ঠেকাতে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি এমন পরিস্থিতি তৈরি হবে না, তবুও প্রস্তুতি রাখা হয়েছে।”

এদিন জেলা প্রশাসকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলার তালিকা এক মাসের মধ্যে প্রস্তুত করতে বলা হয়েছে। পাশাপাশি অবৈধ হয়ে যাওয়া লাইসেন্সধারী অস্ত্র উদ্ধার এবং সাম্প্রতিক আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলার তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন