Ridge Bangla

কোরবানি ঈদে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে-সহ টানা ৭ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। এর মধ্যে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও সেদিন সরকারি কর্মচারীদের অফিস করতে হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে ঈদকে ঘিরে কর্মজীবী মানুষের যাতায়াত ও পারিবারিক প্রস্তুতিতে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন