Skip to main content

Ridge Bangla

আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প, দ্রুতই শেষ হতে পারে যুদ্ধ

ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই পক্ষের মধ্যে সাম্প্রতিক সংলাপ খুব ভালো হয়েছে এবং দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান বর্তমানে ওয়াশিংটনের দেওয়া একটি শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি এবং সম্ভাব্য চুক্তি নিয়ে সতর্ক অবস্থান বজায় রেখেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় আগ্রহী এবং কোনো সমঝোতা হলে দেশটি পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পাবে না। তিনি জানান, গত ২৪ ঘণ্টার আলোচনা ইতিবাচক ছিল, তাই তিনি দ্রুত অগ্রগতির আশা করছেন।

পরে আবার এক মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে তাঁর নির্ধারিত চীন সফরের আগেই একটি চুক্তি হতে পারে বলে তিনি মনে করছেন। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তিনি।

This post was viewed: 30

আরো পড়ুন